২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে সুচিত্রা সেন

বাংলা ছবির কিংবদন্তীর নায়িকা সুচিত্রা সেন হাসপাতালে। মঙ্গলবার রাতে কলকাতার একটি নার্সি হোমের ইনটেনসিভ করোনারি কেয়ার ইউনিট (আইসিসিইউ) বিভাগে ভর্তি করা হয়েছে তাকে। উচ্চ রক্তচাপ ও জ্বরে ভূগছিলেন তিনি। খবর ভারতীয় ওয়েবসাইটের। নার্সি হোমের সিইও পি ট্যান্ডন জানান, ভর্তি করার তার অবস্থার উন্নতি হয়েছে। ৭৬ বছর বয়সী এই অভিনেত্রী দীর্ঘদিন ধরে নিজেকে লোকচক্ষুর অন্তরালে রেখেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2007, 03:01 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

অক্টোবর ১০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বাংলা ছবির কিংবদন্তীর নায়িকা সুচিত্রা সেন হাসপাতালে। মঙ্গলবার রাতে কলকাতার একটি নার্সি হোমের ইনটেনসিভ করোনারি কেয়ার ইউনিট (আইসিসিইউ) বিভাগে ভর্তি করা হয়েছে তাকে। উচ্চ রক্তচাপ ও জ্বরে ভূগছিলেন তিনি। খবর ভারতীয় ওয়েবসাইটের। নার্সি হোমের সিইও পি ট্যান্ডন জানান, ভর্তি করার তার অবস্থার উন্নতি হয়েছে। ৭৬ বছর বয়সী এই অভিনেত্রী দীর্ঘদিন ধরে নিজেকে লোকচক্ষুর অন্তরালে রেখেছেন। গত কয়েক দিন ধরে তিনি প্রবল জ্বরে আক্রান্ত ছিলেন। তার চিকিৎসক কে বি বকশী বলেন, গত রাতে তার রক্তচাপও বেশ বেড়ে যায়। তিনি বলেন, "উদ্বেগের কোন কারণ নেই। আইসিসিউতে তাকে অন্য সবার থেকে আলাদ করে রাখা হয়েছে। তার পরিচর্যাও ভাল হচ্ছে। তার হৃদরোগজনিত কোন সমস্যা দেখা দেয়নি।" সুচিত্রা সেনের ঘনিষ্ট একজন অবশ্য দাবি করেন যে, গতকাল সেন সামান্য বুকে ব্যথার অভিযোগ করছিলেন।" নার্সি হোমে সুচিত্রার মেয়ে মুনমুন সেন এসেছিলেন মাকে দেখতে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/২০৩৫ ঘ