২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রমামলায় আত্মসমর্পণ করছেন সঞ্জয় দত্ত

ভারতের সবচেয়ে ন্যাক্কারজনক বোমাহামলার সাথে জড়িত সন্ত্রাসীদের কাছ থেকে অবৈধ অস্ত্র ক্রয়ের অভিযোগে আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হওয়া বলিউড নায়ক সঞ্জয় দত্ত আজ আদালতে আত্মসমর্পণ করে তার শাস্তি মওকুফের আবেদন জানাবেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2007, 05:42 AM

Updated : 26 Apr 2022, 01:57 PM

সঞ্জয় দত্তের বয়স এখন ৪৭ বছর। ১৯৯৩ সালে মুম্বাইয়ে এক ধারাবাহিক বোমাহামলার ঘটনায় ২৫৭ জন লোক মারা যায়। প্রথমে ওই ঘটনার সাথে  দত্তের জড়িত থাকার সন্দেহ করা হলেও পরে তাকে এই অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়। তবে অবৈধ অস্ত্র ক্রয় মামলা থেকে তিনি মুক্তি পাননি। ১ বছর জেল খাটার পর ১৯৯৫ সাল থেকেই তিনি জামিনে আছেন। ইতিমধ্যে ওই বোমা হামলার তদন্ত সম্পন্ন হয়েছে।

আইনজীবীরা বলেছেন, আদালত যদি তার জামিনকাল না বাড়ায় তাহলে আজ বৃহষ্পতিবার তাকে আবার জেলে যেতে হতে পারে। পাবলিক প্রসিকিউটর উজ্জল নিকাম বলেছেন, “ শুনানীর পর আদালত তার সাজার পরিমান নির্ধারণ করবে।”

ধারণা করা হচ্ছে , জামিনকালে তার সদাচরণের কথা উল্লেখ করে তাকে মুক্তি দেওয়ার আবেদন জানাবে সঞ্জয়ের আইনজীবীরা। তবে সঞ্জয়ের কৃত অপরাধের জন্য তাকে মৃতুদন্ড বা যাবজ্জীবন দেওয়ারও বিধান রয়েছে আইনে।

পুলিশ সূত্রে জানা যায়, হিন্দুদের হাতে এক মসজিদ ধ্বংসের প্রেক্ষিতে ১৯৯৩ সালের ওই বোমা হামলার পরিকল্পনা করেছিলেন দাউদ ইব্রাহিম।