২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিকা থেকে আরো শিশু দত্তক নেওয়ার কথা বলা হলো ম্যাডোনাকে

সন্তান দত্তক নেওয়া বিষয়ে ইদানিং বেশ আলোচনায় আসছেন পশ্চিমা তারকারা। সম্প্রতি আফ্রিকা থেকে দত্তক সন্তান নিয়ে আলোচিত পপ তারকা ম্যাডোনা আফ্রিকার দেশগুলো থেকে আরো বেশি করে সন্তান দত্তক নেয়ার ব্যাপারে সবার প্রতি আহ্বান জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2007, 07:50 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

বেশ কিছুদন আগে কম্বোডিয়া ও ইথিওপিয়া থেকে সন্তান দত্তক নিয়ে অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিও বেশ আলোচনায় এসেছিলেন। উল্লেখ্য, ম্যাডোনা আফ্রিকার মালায়ি থেকে এক বছর বয়সী একটি সন্তান দত্তক নিয়ে জোলির পক্ষ থেকে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন।  পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে জোলি বলেন, ম্যাডোনা এমন এক দেশ থেকে দত্তক নিয়েছেন যেখানে দত্তক বিষয়ে কোন আইনগত কাঠামো নেই।

কিন্তু ম্যাডোনা এই দত্তকের ঘটনাটাকে ‘স্্েরফ একটি জীবন বাঁচানো’ বলে অভিহিত করেছেন। আর দত্তকের আইন বিষয়ে বলেন, আফ্রিকার দুটিমাত্র  দেশ ইথিওপিয়া এবং কেনিয়াতেই শুধু এ আইনের প্রচলন রয়েছে। অন্য দেশে এর ব্যবহার নেই।

ডেভিড লেটারম্যানের সিবিএস নেটওয়ার্কে প্রচারিত ‘ লেট শো’ তে ম্যাডোনা বলেন, “আমার এই দত্তক নেওয়ার মাধ্যমে সেখানে একটি দত্তক বিষয়ে আইন তৈরির প্রক্রিয়া শুরু হলো।”

নয় বছর বয়সী এক কন্যা এবং ছয় বছর বয়সী এক পুত্র সন্তানের বাবা-মা ম্যাডোনা এবং ব্রিটিশ পরিচালক গাই রিচি আশা করেননি তাদের এই দত্তক নেওয়া বিষয়ে এত জটিলতার সৃষ্টি হবে।

“মালায়িতে দশ লাখেরও বেশি অনাথ বাচ্চা কাচ্চা রয়েছে এবং তাদের বাঁচানোর জন্য অবশ্যই সেখানকার আইনের পরিবর্তন আনা উচিত।” ম্যাডোনা এমনটাই দাবি করেন। অবশ্য মালায়ি থেকে সন্তান দত্তক নেওয়া যে বেশ জটিলতার সৃষ্টি করবে তা ম্যাডোনাকে আগেই সতর্ক করে দিয়েছিলেন সমাজকর্মীরা।