২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাউলিং এর স্বপ্নে হ্যারি পটার

এতদিন তিনি তার প্রিয় চরিত্র হ্যারিকে নিয়ে ইচ্ছেমতো খেলেছেন। তাকে দিয়ে নানান যাদুকরী কর্মকান্ড করিয়েছেন, শ্বাসরুদ্ধকর বিভিন্ন অভিযানে পাঠিয়েছেন। সেই সঙ্গে মাঝে মাঝে হ্যারিকে মেরে ফেলার হুমকি দিয়ে হ্যারি ভক্তদের আতঙ্কেও ফেলেছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2006, 04:55 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

মোটকথা এতদিন শুধু তিনিই প্রভাব খাটিয়েছেন হ্যারির উপর। এবার হ্যারি স্বয়ং ভর করেছে জে কে রাউলিংয়ের উপর। রাউলিংকে এই প্রথমবারের মত স্বপ্নে দেখা দিয়েছে হ্যারি। সম্প্রতি রাউলিং তার অফিসিয়াল ওয়েবসাইটে (িি.িলশৎড়ষিরহম.পড়স) এ তথ্য জানান।

“হ্যারিকে আমি স্বপ্ন দেখেছি কিনা এ বিষয়ে আমাকে এ পর্যন্ত অনেক প্রশ্নের মুখোমুখি হতে হলেও” রাউলিং তার ডায়েরিতে জানান,“গত কয়েক রাত আগে পর্যন্ত এর উত্তর ছিলো ‘না’। তবে সেদিনের স্বপ্নে আমি নিজেকে একাধারসে হ্যারি এবং গল্পের কথক দুই ভূমিকাতেই দেখতে পাই।”

রাউলিং জানান, তিনি দেখতে পান হ্যারির রূপ ধারন করে তিনি হরক্রুজ (জাদুকরী বস্তু) খুঁজে বেড়াচ্ছেন অথচ তিনি জানেন জিনিসটা কোথায় আছে কারন স্বপ্নে তিনি একজন কথকও। আর কথকতো জানেই জিনিসটি কোথায় আছে।

ডিসেম্বর ১৯ তারিখে লেখা তার ডায়েরিতে রাউলিং হ্যারি বিষয়ে অনেক কথা বললেও হ্যারি পটার সিরিজের সর্বশেষ বই বিষয়ে কোন গুরুত্বপূর্ণ তথ্যই দেননি। তবে বৃহস্পতিবার তিনি বইটির নাম প্রকাশ করেছেন। বইটির নাম ঠিক করেছেন তিনি ‘হ্যারি পটার এন্ড দি ডেথলি হ্যালোস’।

ধারনা করা হচ্ছে হ্যারি পটারের বিষয়ে এবার বেশ নির্দয়ই হবেন রাউলিং। কারন বছরের শুরুতে রাউলিং জানিয়েছিলেন সর্বশেষ বইটিতে তিনি অন্তত দু’জন চরিত্রের মৃত্যু তিনি ঘটাবেন। এই দু’জনের ভেতর হ্যারি থাকতেও পারে।

তবে ঘটনা যাই ঘটুক না কেন প্রকাশের তারিখ ঠিক হওয়ার আগেই বইটির ৩০০ মিলিয়ন কপির অর্ডার এসেছে প্রকাশনা প্রতিষ্ঠানের কাছে এবং এই অর্ডারের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আর পটারভক্তদের প্রশ্নের ঠেলায় ত্রাহিমধুসূদন অবস্থা রাউলিং এর আমেরিকান প্রকাশক স্কলাস্টিক কর্পোরেশন এর পক্ষের মুখপাত্র কাইলি গুডের। তিনি স্রেফ জানিয়ে দিয়েছেন, কবে রাউলিং এর কাছ থেকে বইটির পান্ডুলিপি পাবেন তা তারা জানেন না। পেলেই সেটা প্রকাশে তারা কালবিলম্ব করবে না। তবে এবছর যে আর বইটি প্রকাশ হচ্ছে না সেটা নিশ্চিত।