বলিউডে তালবানদের নিয়ে নির্মিত মুভি, আলোচনার ঝড়
বিগত ৯/১১ ঘটনার পর পর মার্কিনিদের আফগানিস্তান আক্রমণের সময় তালেবানদের আলোচনার শীর্ষে নিয়ে এসেছিলো। সম্প্রতি আবারো আফগান তালেবানরা আলোচনার শীর্ষে এসেছে। তবে এবার রক্তক্ষয়ী যুদ্ধ বা আত্মঘাতী কোন ঘটনার জন্য নয়। বলিউডের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘কাবুল এক্সপ্রেস’ এই আলোচনার কারণ।
চলচ্চিত্রটিতে তালেবানদের সামরিক অভিযান ও আফগানিস্থানের মর্মস্পশী, রক্তক্ষয়ী যুদ্ধের এক সেলুলয়েড চিত্রই তুলে ধরা হয়েছে।
‘কাবুল এক্সপ্রেস’ তিনজন সাংবাদিকের ৪৮ ঘন্টা ভ্রমনের চিত্র। ছবিতে দেখা যায় কাবুলে দুইজন ভারতীয় টিভি সাংবাদিক এক আর্মি ট্যাংকে চড়ে এক তালেবান যোদ্ধাকে খঁজুতে বের হয়েছে। তাদের উদ্দেশ্য তালেবান যোদ্ধার সাক্ষাৎকার নেয়া। পথেই তাদের সাথে দেখা হয় এক আমেরিকান অপর মহিলা সাংবাদিকের সাথে।
নির্মাতা চলচ্চিত্রটি সর্ম্পকে বলেছেন, এটা রাজনৈতিক কোন চলচ্চিত্র নয়, তবে এতে কিছু ঘটনার ব্যঙ্গাত্মক বর্ণনা আছে।
গত সপ্তাহে সমালোচকরা চলচ্চিত্রটি সর্ম্পকে তাদের মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ বলেছেন এটা একটা রগরগে রাজনৈতিক প্রামান্যচিত্র। আবার অনেকেই একে তালেবান পরবর্তী সামাজিক প্রেক্ষাপটে নির্মিত ছবি হিসেবে সাধুবাদও জানিয়েছেন ।
ছবিটি সম্পর্কে মতার মতামত জানাতে গিয়ে বলিউডের অন্যতম সমালোচক তারান আদর্শ রয়টারর্সকে বলেন, ‘কাবুল এক্সপ্রেস’ মোটেই কোন প্রামান্যচিত্র নয়। এটা এমন একটা আদর্শ চলচ্চিত্র, আরো সঠিক করে বললে এটা একটা থ্রিলার যা জটিল ও বৈচিত্রময় থিমের সমন্বয়ের সাহস দেখিয়েছে।
অন্যদিকে চলচ্চিত্র সমালোচক খালিদ মোহাম্মদ হিন্দুস্থান টাইমসে ভিন্নমত পোষন করেন। তিনি বলেন, ‘ ছবিতে রাজনীতিকে বিশৃংখল, নোংরা হিসেবে উপস্থাপন করা হয়েছে। আর তালেবানদের পরোক্ষবভাবে সমর্থন করা হয়েছে, তাদের বিষয়গুলি আবেগ মিশিয়ে তুলে ধরা হয়েছে।’ তার বক্তব্য, ‘এ ধরনের ঘটনানির্ভর থ্রিলার থেকে দর্শক আরো বেশি কিছু আশা করেছিল।’
তবে সব ধরনের দর্শকের দিকেই তাকিয়ে যে চলচ্চিত্রটি বানানো হয়েছে তাতে সন্দেহ নেই। রক্তাক্ত অ্যাডভেঞ্চার থেকে সামাজিক ও রাজনৈতিক দর্শন সবই আছে এতে। রোমাঞ্চের সন্ধান চাইলে আছে তালেবানদের সঙ্গে বিরোধীদের বন্দুকযুদ্ধ। অন্যদিকে রাজনৈতিক দর্শনের ছোয়া রয়েছে সাংবাদিক ও তাদের তালেবানদের কাছে যারা নিয়ে যাবে তাদের মধ্যকার আলাপচারিতায়। যাত্রাপথে উঠে আসে আফগানিস্তানের সমৃদ্ধ প্রাকৃতিক দৃশ্য, তার সাথে বোমায় বিধ্বস্ত ঘরবাড়ি ও মানুষজন।
আগফানিস্থান সরকারের কঠোর নিরাপত্তাবলয়ের মধ্যে থেকে ৪৫ দিন ধরে তৈরি করা হয়েছে এই ছবি। ২০০১ সালে তালেবান শাসনের অবসানের পর আফগানিস্থানে একাধিক ভ্রমণ চলচ্চিত্রটির পরিচালক কবির খানকে প্রভাবিত করেছে।
এই প্রামান্যচিত্র নির্মাতা রয়টারর্সকে বলেন, তালেবানদের কাছ থেকে এমনকি মেরে ফেলার পেলেও আফগানিস্থান ছাড়া অন্য কোথাও শুটিং করার কথা কল্পনাও করতে পারছিলেন না তিনি। এটিই তার প্রথম বানিজ্যিক ছবি। খান আরো বলেন, আফগানিস্থান শুধু একটা নামমাত্র শুটিং স্পট নয় বরং আমার চলচ্চিত্রে লোকেশনটাকেও একটা চরিত্র হিসেবে ব্যবহার করেছি।
চলচ্চিত্রটির প্রধান অভিনেতা জন আব্রাহাম এর জন্য এই ছবিতে অভিনয়ের অভিজ্ঞতাটাও অন্যরকম। ছবিতে তিনি ভারতীয় সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। অভিজ্ঞতা বর্ননা করতে গিয়ে জন বলেছেন, কাবুলে কিছুদিন পরপর আত্মঘাতী বোমা হামলা দেখে তিনি একদিন তার গাড়ির ড্রাইভারকে জিজ্ঞেস করেছিলেন বোমা হামলাকারীরা কোথা থেকে আসে। জবাবে ড্রাইভার বলল, ডান বাম সামনে পেছনে সব দিক থেকেই তারা আসতে পারে।
