২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যাক্তিত্ব হিসেবে আপনাকেই নির্বাচিত করা হয়েছে

টাইম ম্যাগাজিনের গত শনিবারের সংখ্যায় আপনাকেই বছরের সেরা ব্যাক্তিত্ব হিসেবে মনোনীনত করা হয়েছে। কংগ্রাচুলেশন্স।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Dec 2006, 02:20 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

কারণ হিসেবে তারা ব্যাখ্যা করেছে সাম্প্রতিক সময়ে ব্লগ, ভিডিও ফাইল শেয়ারিং সাইট ‘ইউটিউব’ ও সোশ্যাল নেটওয়ার্ক ‘মাইস্পেস’ ইত্যাদির' যে ব্যপক বিস্তার ও প্রভাব সেখানে আপনার মতো অসংখ্য নেট ব্যবহারকারীর অবদানই মুখ্য।

ম্যাগাজিনের পক্ষ থেকে লেভ গ্রসম্যান এই নির্বাচনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে জানান, নতুন ডিজিটাল গনতন্ত্রের রূপায়েনে, প্রতিষ্ঠানে, গ্লোবাল মিডিয়ার দখল নিজের হাতে নেওয়ার কারণে, কিছু পাওয়ার আশা ছাড়াই অনলাইনে কাজ ইত্যাদি কারণে নেট ব্যবহারকারীমাত্রই ২০০৬ সালের পারসন অব দি ইয়ার হয়েছেন।

সোমবারে প্রকাশিত ‘পারসন অব দি ইয়ার’ ইস্যুর কাভারে পত্রিকাটি একটি দর্পনের ছবি ছেপেছে। ‘ব্যবহারকারীরাই তথ্য যুগের রূপান্তর ঘটাচ্ছেন। সুতরাং তাদের প্রত্যেকেই এই পুরষ্কারের দাবিদার।’ এক বিবৃতিতে বলেছেন পত্রিকাটির সম্পাদক রিচার্ড স্টেনজেল।

১৯৭২ সাল থেকে টাইম ‘পারসন অব দি ইয়ার’ চালু করে। এর পর থেকে প্রতি বছরই বর্ষসেরা ব্যাক্তিত্বের নাম ঘোষনার আগে এ নিয়ে পাঠকরা নানারকম জল্পনা কল্পনা করে।

অধিকাংশ সময়েই টাইমের মনোনীত ব্যক্তিত্বদের মেনে নিলেও ১৯৩৮ সালে এডলফ হিটলার কিংবা ১৯৭৯ সালে আয়াতুল্লাহ খোমেনির মতো অজনপ্রিয় ব্যাক্তিত্বদের নির্বাচিত করায় বিতর্ক তৈরি হয়েছে।

সারা দুনিয়ায় মাইস্পেসের ১৩ কোটি ব্যবহারকারী আছে। প্রতিদিনি তাতে যুক্ত হচ্ছে ৩ লাখ সদস্য। ইউটিউব এরও দর্শকসংখ্যা ১০ কোটিরও বেশি। গত বছর ৫৮০ মিলিয়ন ডলার দিয়ে মাইস্পেস কিনে নিয়েছে নিউজ কর্পোরেশন এবং ১.৬৫ বিলিয়ন ডলারে গুগল কিনে নিয়েছে ইউটিউব।

গত বছর টাইম বছরের সেরা ব্যক্তিত্ব হিসেবে নির্বাচন করেছিল বিল গেটস ও তার স্ত্রী মেলিন্দা এভং আইরিশ রক স্টার বোনোকে। তার আগের বছর নির্বাচিত হয়েছিলেন বুশ।