২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিয়েরা, এমিনেম ইউএস টপচার্টের শীর্ষে

গত বুধবারের বিক্রির হিসাব অনুযায়ী আরএন্ডবি গায়িকা সিয়েরার দ্বিতীয় অ্যালবাম শিগগিরই ইউএস টপচার্টের শীর্ষ স্থানটি দখল করে নেবে বলে আশা করছেন টপচার্ট পর্যবেক্ষকরা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2006, 10:11 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

গত মঙ্গলবার পর্যন্ত তার ‘দ্য এভোলিউশন’ অ্যালবামটির বিক্রির পরিমান ৩২৫০০০ থেকে ৩৫০০০০। তার প্রথম অ্যালবাম ‘গুডিস’ প্রকাশিত হয়েছিল ২০০৪ সালে এবং সেটি টপচার্টের তৃতীয় স্থান দখল করেছিল।

অন্যদিকে এমিনেম এর ‘এমিনেম প্রেজেন্টস: দ্যা রি-আপ’ এর বিক্রি ২ লাখ ৭৫০০০ হবে বলে ধারণা করা হচ্ছে। আর গ্যেন স্টেফানির দ্বিতীয় একক অ্যালবাম ‘দ্যা সুইট এসকেপ’ এর বিক্রির পরিমান ২৪০০০০ হবে বলে আশা করছে টপচার্ট পর্যবেক্ষকরা।