ভুয়া ট্রাক্স রিফান্ড দাবির অভিযোগে ব্লেড তারকা স্নাইপস গ্রেপ্তার
বিখ্যাত ভ্যাম্পায়ার-শিকারী মুভি সিরিজ ‘ব্লেড’ খ্যাত তারকা ওয়েসলি স্নাইপস অন্যায়ভাবে ১২ মিলিয়ন ডলার ট্যাক্স রিফান্ড দাবি করেছেন বলে যে অভিযোগ উঠেছে ওয়েসলি তা অস্বীকার করেন। তবে অভিযোগে আটক অভিনেতাকে ফ্লোরিডা আদালত নামিবিয়ায় যাওয়ার অনুমতি দিয়েছে। সেখানে ওয়েসলি অভিনীত হরর ওয়েস্টার্ন মুভি ‘গ্যালোওয়াকার’এর শুটিং চলছে।
আদালত জানিয়েছে, আগামী ১০ জানুয়ারির ভেতরে তাকে যুক্তরাস্ট্র ফিরে আসতে হবে এবং তার পাসপোর্ট জমা দিতে হবে। বিচার শুরু হবে আগামী বছর মার্চে। মিডল ডিস্ট্রিক্ট অফ ফ্লোরিডার ইউএস এটর্নি অফিস এক বিবৃতিতে জানিয়েছে এ কথা।
গত ১৭ অক্টোবর ফ্লোারিডার আদালতে স্নাইপসের বিরুদ্ধে ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত ট্রাক্স ফাঁকির অভিয়োগও ওঠে।
গতকাল শুক্রবার নামিবিয়া থেকে এক প্রাইভেট জেটে করে ফ্লোরিডার অরল্যান্ডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার পরপরই স্নাইপসকে গ্রেফতার করে তাৎক্ষনিক হাজিরার জন্য ওকালাতে নিয়ে যাওয়া হয়।
সেখান থেকে বিমানবন্দরে ফিরে এক সংবাদ সম্মেলনে তার আইনজীবীরা জানান পেশাগত কাজে ওইদিনই তাকে বাহামা হয়ে নামিবিয়া যেতে হচ্ছে। বিমানবন্দরে স্নাইপস বলেন, ‘আশা করছি এই অভিযোগ থেকে আমার নামটি মুছে পেলতে পারবো।’
তার একজন আইনজীবী ড্যানিয়েল মিচাম সংবাদ সম্মেলনে বলেন, ‘স্নাইপস আয়কর কৌসুলীদের ফাঁদে পরেছেন।’
এর আগে এক ই-মেইলে অরল্যান্ডো সেন্টিনেল কলামিস্ট স্কট ম্যাক্সওয়েলকে স্নাইপস জানান, কুষ্ণাঙ্গ ও খ্যাতিমান বলেই তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।
ষড়যন্ত্র ও ভুয়া দাবির অভিযোগ প্রমাণিত হলে প্রতিটির জন্য স্নাইপসকে সর্ব্বোচ্চ ৫ বছর জেল খাটতে হতে পারে। ইনকাম ট্রাক্স রিটার্ণ দাখিল করতে না পারলে তাকে আরো ১ বছর করে জেল খাটতে হবে।
অরল্যান্ডোতে জন্ম নেয়া স্নাইপস ১৯৮৬ সালে ‘ওয়াইল্ডক্যাটস’ ছবি দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন। তার বিপরীতে নায়িকা ছিলেন গোল্ডি হন।
ব্লেড সিরিজ ছাড়াও প্রায় ৩৬টি চলচ্চিত্রে অভিনয় করেছেন স্নাইপস যার মধ্যে রয়েছে ‘জাঙ্গল ফিভার’, ‘হোয়াইট মেন কান্ট জাম্প’, ‘রাইজিং সান’, ‘ইউএস মার্শাল’ ইত্যাদি।
