রোজায় ব্যাংক সময়
রোজার মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। আর লেনদেন চলবে দুপুর আড়াইটা পর্যন্ত।
বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে রোজার মাসের জন্য ব্যাংকের অফিস কার্যক্রম ও লেনদেনের এই সময়সূচি জানানো হয়েছে।
সার্কুলারে বলা হয়, রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস এবং সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে।
মাঝে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। তবে এসময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন চলবে।
রোজার মাস শেষ হওয়ার পর ব্যাংকের সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে।
