২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০০ টাকার প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৭৭তম ড্র রোববার অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 12:34 AM

Updated : 22 Aug 2022, 07:30 PM

এতে ছয় লাখ টাকার প্রথম পুরস্কার পেয়েছে ড্রয়ে অন্তর্ভুক্ত সব সিরিজের ‘০৬৮১০১৪’ নম্বরের বন্ডটি।

ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আনিছুর রহমানের সভাপতিত্বে কমিশন কার্যালয়ে ড্র অনুষ্ঠিত হয় বলে বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রাইজবন্ডের ৩৯টি সিরিজ এই ড্রয়ের অন্তর্ভুক্ত। বিজয়ী সবকটি নম্বর প্রতিটি সিরিজ থেকেই বিবেচিত হবে।

তিন লাখ ২৫ হাজার টাকা মূল্যমানের ২য় পুরস্কার বিজয়ী বন্ড নম্বর ০৭৬৯১১৬। এক লাখ টাকা মূল্যমানের তৃতীয় পুরস্কার বিজয়ী নম্বর দু’টি ০৬৪৪১০২ ও ০৯৩৮৬১৫।

৫০ হাজার টাকা মূল্যমানের চতুর্থ পুরস্কার বিজয়ী নম্বর দুটি ০০৭০৫৬৩ ও ০৭৪১৫৮০।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একক সাধারণ পদ্ধতিতে (প্রতিটি সিরিজের জন্য একই নম্বর) এ ‘ড্র’ পরিচালিত হয়। বর্তমানে প্রচলিত ১০০ টাকা মূল্যমানের ৩৯টি সিরিজ, যেমন কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট , খঠ এবং খড এ ড্রয়ের আওতাভুক্ত।

এসব সিরিজের অন্তর্ভুক্ত ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য বলে ঘোষিত হয়েছে।

এছাড়া প্রতিটি ১০ হাজার টাকার ৫ম পুরস্কার বিজয়ী নম্বরগুলো হলো; ০০৪৪৭২৩, ০০৭৮৮১০, ০১০৪১২৪, ০১৩৬১২৮, ০১৭৫২৮৫, ০২২০২৭৩, ০২২৫২৮০, ০২৩৮১৫০, ০২৩৮৬০৭, ০২৪৮৪৯৩, ০২৬৫০৩২, ০২৯৬৪৮৭, ০৩০০৬৪৬, ০৩২৯৬৩৯, ০৩৪০৮৭০, ০৩৭১৬৬২, ০৪৩১১৩৫, ০৪৩৮৪৮২, ০৪৬৩৬৬১, ০৪৭৪১৬৪, ০৪৮৫২৫৩, ০৫০৮০৩০, ০৫২৮৪৭৯, ০৫৩৫৪৫৩, ০৬২১১৬৫, ০৬৪৮৮৪৬, ০৬৯৮৫৪২, ০৭০১১৩৫, ০৭১৬০১৩, ০৭৪০২৫৭, ০৭৪৭২৭২, ০৭৫২৫০৪, ০৭৭৪৬৪৯, ০৭৭৬১৯০, ০৮১৯৭২৭, ০৮২২৮৪৮, ০৯৫৮৯৬৭, ০৯৫৯৭৫৪, ০৯৬৬৮২৮, ০৯৯৮১১০।