আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য ইলেকট্রনিক গাইডলাইন
ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মান নির্ধারণে স্বয়ংক্রিয় ইলেকট্রনিক গাইডলাইন চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গললবার বিকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন আর্থিক সূচক উপাত্ত হিসেবে ইলেকট্রনিক এই ব্যবস্থায় অন্তর্ভুক্তির পর এই গাইডলাইন ‘কালার মেট্রিক’ পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট প্রতিষ্ঠানের মান প্রকাশ করবে।
এর মাধ্যমে দুর্বল ও সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে সনাক্ত করাসহ পুরো খাতের পরিস্থিতি বোঝা যাবে। এর ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক নিয়মিতভাবে প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
গভর্নর আতিউর রহমান বলেন, “আমরা পুরো আর্থিক খাতকে পরিস্কার-পরিচ্ছন্ন দেখতে চাই। আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঝুঁকি কমানোর জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।
এছাড়া সরকারি বন্ডে বিনিয়োগের মাধ্যমে সেন্ডোরি বন্ড মার্কেটকে শক্তিশালী করতেও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ দেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, নাজনীন সুলতানাসহ ৩১টি আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান এতে সভাপতিত্ব করেন।
পদ্ধতিটি কীভাবে কাজ করবে তা তুলে ধরেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম পরিচালক আব্দুল হাশেম।
