২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মে মাসে কমেছে রেমিটেন্স

চলতি অর্থবছরের মে মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৮ কোটি ডলার বেশি রেমিট্যান্স দেশে আসলেও এপ্রিলের তুলনায় তা কম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 04:17 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

তাছাড়া গত অর্থবছরের প্রথম ১১ মাসের তুলনায় এ অর্থবছর একই সময়েও ৩ দশমিক ৫৪ শতাংশ কম রেমিটেন্স এসেছে।

বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স বিষয়ক সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রবাসীরা গত এপ্রিলে ১২৩ কোটি ডলার রেমিট্যান্স পাঠালেও মে মাসে এসেছে ১২০ কোটি ডলার।  

প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি অর্থবছরের ১১ মাসে ১ হাজার ২৯৩ কোটি ডলার রেমিট্যান্স, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৪৪৬ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ঈদ উপলক্ষে বেশি টাকা পাঠানোর প্রস্তুতি নেয়ার কারণে প্রবাসীরা সাধারণত রোজা শুরুর আগে কম অর্থ পাঠান।

এছাড়া গত কয়েক মাস ধরে জনশক্তি রপ্তানিও তুলনামুল কম হওয়ার প্রভঅবও পড়েছে রেমিট্যান্স প্রবাহে, বলেন তারা।