২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ কোটি ডলারের বিদেশি ঋণ অনুমোদন

বিদেশি উৎস থেকে ১৭ কোটি ডলারের ঋণ নেয়ার অনুমোদন পেয়েছে বেসরকারি খাতের ১৩টি প্রতিষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 09:59 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে বিদেশি ঋণ অনুমোদন সংক্রান্ত কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুমোদিত ঋণের মধ্যে ১০ কোটি ডলারই মোবাইল অপারেটর এয়ারটেলের।

বিদ্যুৎ খাতের সামিট মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লিমিটেডের ২ কোটি ৫০ লাখ ডলার, মাওনা ফ্যাশনস লিমিটেডের  এককোটি ৪০ লাখ ডলার, ইন্টারন্যাশনাল ট্রেডিং সার্ভিসেসের ৫০ লাখ ডলার, স্ট্যান্ডার্ড স্টিচেজস লিমিটেডের ৭০ লাখ ডলার এবং স্ট্যান্ডার্ড গ্রুপের ৫০ লাখ ডলারের ঋণ অনুমোদন দেয়া হয়েছে।

বাকি ঋণ অন্য সাত প্রতিষ্ঠানের নামে অনুমোদন দেয়া হয়।

সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বিনিয়োগ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।