২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডিবির সভায় যোগ দিতে কাজাখস্তান যাচ্ছেন অর্থমন্ত্রী

উন্নয়ন সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম বোর্ড অব গভর্নরসের সভায় যোগ দিতে কাজাখস্তান যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2014, 06:28 PM

Updated : 01 Sep 2026, 12:49 PM

মঙ্গলবার বিকেলে ইত্তেহাদ এয়ারওয়েজের একটি বিমানে দেশটির রাজধানী আস্তানার উদ্দেশ্যে মন্ত্রী ঢাকা ছাড়বেন বলে তার সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।

আট দিনের এ সফরে অর্থমন্ত্রী সভার বিভিন্ন অধিবেশনে অংশ নেয়া ছাড়াও এডিবির প্রেসিডেন্ট তাকেহিকো নাকাওয়ের সঙ্গে একান্তে বৈঠক করবেন।

সফরকালে ভারতের অর্থমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গেও বাংলাদেশের অর্থমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

এছাড়া আস্তানায় সার্ক অর্থমন্ত্রীদের একটি বৈঠকও হবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব (ইআরডি) মোহাম্মদ মেজবাহউদ্দিন অর্থমন্ত্রীর সফরসঙ্গী থাকবেন।

৭ মে দেশে ফিরবেন মন্ত্রী।