২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকা যাচ্ছেন অর্থমন্ত্রী

সার্ক অর্থমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে বুধবার শ্রীলংকা যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 10:04 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

বুধবার দুপুরে কুয়ালালামপুর হয়ে কলম্বোর উদ্দেশ্যে তিনি ঢাকা ছাড়বেন বলে অর্থমন্ত্রীর একান্ত সচিব এস এম জাকারিয়া হকের পাঠানো চিঠিতে বলা হয়েছে।

আগামী ২৯ থেকে ৩০ অগাস্ট শ্রীলংকার রাজধানী কলম্বোতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সার্কভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীরা অংশ নেবেন।

আগামী ১ সেপ্টেম্বর অর্থমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।