২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থল বন্দরগুলো ঈদ পর্যন্ত নিরবচ্ছিন্ন খোলা

এখন থেকে ঈদুল ফিতর পর্যন্ত ছুটির দিনেও বাংলাদেশ-ভারত সীমান্তের স্থল বন্দর ও শুল্ক স্টেশনগুলো খোলা থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2013, 10:26 AM

Updated : 23 Aug 2022, 11:12 AM

বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে জাতীয় রাজস্ব বোর্ড ও স্থল বন্দর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পিঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি নিরবচ্ছিন্ন রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১৯ জুলাই শুক্রবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে। 

বাংলাদেশ-ভারত স্থলবন্দরগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বেনাপোল। এছাড়া আরো ডজনখানেক স্থল বন্দর দিয়ে দুই দেশের আমদানি-রপ্তানি চলে।

সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বেশ কিছুদিন আমদানি-রপ্তানি প্রক্রিয়া ব্যাহত হওয়ায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই স্থল বন্দরগুলো ছুটির মধ্যেই খোলা রাখার দাবি জানিয়ে আসছিল।

বাণিজ্য মন্ত্রণালয় বলছে, রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাজারে পিঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহের মাধ্যমে মূল্য স্থিতিশীল রাখতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।