প্রতি কিলোওয়াট বিদ্যুৎ ৩.৮ সেন্টে কিনবে সরকার
গ্যাসভিত্তিক দুটি বিদ্যুতকেন্দ্র থেকে ৩ দশমিক ৮ সেন্ট দরে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সচিবালয়ে মন্ত্রিসভাকক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নূরুল করিম সাংবাদিকদের জানান, সভায় বেসরকারি খাতের রুরাল এনার্জি হোল্ডিং লিমিটেডের মালিকানার গাজীপুর ২২ বছরমেয়াদি ২০০ মেগাওয়াট গ্যাসভিত্তিক আইপিপি ও আশুলিয়ায় ব্রাহ্মণবাড়িয়া ২০০ মেগাওয়াট গ্যাসভিত্তিক কম্বাইন্ড সাইকেল মডিউলার বিদ্যুতকেন্দ্রের বিদ্যুতের দাম প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম ৩ ডলার ৮ সেন্ট নির্ধারণ করা হয়েছে।
বৈঠকে ১৮ লাখ গ্রাহকের মধ্যে পল্লী বিদ্যুৎ সম্প্রসারণ প্রকল্পের আওতায় বিভিন্ন আকারের প্রায় ১২ হাজার কাঠের খুঁটি কেনার প্রস্তাব অনুমোদিত হয়, যাতে মোট ব্যয় হবে ২৮ কোটি ৮ লাখ টাকা। খুঁটি সরবরাহের কাজ পেয়েছে নরডিক কুডস লিমিটেড।
জামালপুরের ইসলামপুর উপজেলাধীন ব্রহ্মপুত্র নদের উপর দুটি স্থানে (পাইলিং ঘাট ও ডাফলাপাড়া ঘাট) ৫৬০ দৈর্ঘ্যের দুটি পিএসসি গার্ডার সেতু নির্মাণকাজের দরপ্রস্তাবও অনুমোদন দেয়া হয়।
দুই সেতু নির্মাণে ব্যয় হবে ২০৪ কোটি ১৪ লাখ টাকা, যার কাজ যৌথভাবে পেয়েছে এইচটিসিএল ও টিসিসিএল।
এছাড়া সরাসরি ক্রয় পদ্ধতির আওতায় বিজেএমসির কাছ থেকে ৭৫ লাখ পিস চটের বস্তা ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে, এতে মোট ব্যয় হবে ৫৩ কোটি ২৫ লাখ টাকা।
প্রতি বস্তার দাম পড়বে ৭১ টাকা।
