সাড়ে ১৪ বিলিয়ন ডলারের রেকর্ড রেমিটেন্স
সদ্য সমাপ্ত ২০১২-১৩ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা রেকর্ড ১৪ দশমিক ৪৬ বিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন, যা গত অর্থবছরের চেয়ে ১২ দশমিক ৬ শতাংশ বেশি।
তিনি বলেন, প্রবাসী আয়ের এই ইতিবাচক ধারার ফলে বুধবার বাংলাদেশে ব্যাংকের বিদেশি মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা অতীতের যে কেনো সময়ের চেয়ে বেশি।
এর আগে ২০১১-১২ অর্থবছরে ১২ দশমিক ৮৪ বিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে এসেছিল।
সর্বশেষ জুন মাসে প্রবাসী বাংলাদেশিরা ১০৫ কোটি ৭৬ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। মে মাসে আসে ১০৮ কোটি ৭২ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০১২ সালে ১৪ দশমিক ২ বিলিয়ন ডলার রেমিটেন্স দেশে আসে।
বিদায়ী অর্থবছরে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে গত অর্থবছরের অক্টোবর মাসে; ১৪৫ কোটি ৩৭ লাখ ডলার। আর জানুয়ারি মাসে আসে ১৩২ কোটি ৭০ লাখ ডলার।
অর্থবছরের ১২ মাসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, মে ও জুন মাসে তুলনামূলক কম রেমিটেন্স দেশে এসেছে।
এ প্রসঙ্গে ছাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রমজান ও দুই ঈদ সামনে রেখে প্রবাসীরা আগামী মাসগুলোতে বেশি রেমিটেন্স দেশে পাঠাবেন বলে আমরা প্রত্যাশা করছি।”
বাংলাদশে ব্যাংকের জানুয়ারি-জুন মেয়াদের মুদ্রানীতিতে ২০১২-১৩ অর্থবছরে ১৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার রেমিটেন্স আসবে বলে আশা প্রকাশ করা হয়েছিল।
