হরতাল প্রত্যাহারের আহ্বান বিআইএ’র
শিবিরের ডাকা বৃহস্পতিবারের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)।
শিবির সভাপতি দেলওয়ার হুসেনকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেয়ার প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান রাজনৈতিক সহিংসতায় দেশে বীমা ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। হরতালে সহিংসতা অব্যাহত থাকলে দেশ চরম সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয়ের দিকে এগিয়ে যাবে।
বীমাকৃত গাড়ি ও সম্পত্তির ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরে এতে বলা হয়, বীমার আওতাধীন যানবাহন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি বীমা কোম্পানিগুলোকে পরিশোধ করতে হচ্ছে।
