২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার বাংলাদেশ ব্যাংকের ক্যাশ বিভাগও খোলা

হরতালে ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে দিতে শনিবার বাংলাদেশ ব্যাংকের সব শাখার ক্যাশ বিভাগ, ক্লিয়ারিং হাউজ, ডিএবি ও পিএডি খোলা রাখা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2013, 09:56 AM

Updated : 23 Aug 2022, 10:21 AM

শুক্রবার কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগ থেকে জারি করা আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

ওই সার্কুলারে বলা হয়, রপ্তানিমুখী শ্রমঘন পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিক কর্মচারীদের বেতন-ভাতা দেয়ার সুবিধার্থে ৯ মার্চ শনিবার ঢাকা মহানগরী, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের পোশাক শিল্পসংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। এ কারণে বাংলাদেশ ব্যাংকের সব শাখার ক্যাশ বিভাগ, ক্লিয়ারিং হাউস, ডিএবি ও পিএডি শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও খোলা রাখা হবে।

গত সপ্তাহে পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই হরতাল করে জামায়াতে ইসলামী ও তাদের প্রধান শরিক বিএনপি।   

এরপর ব্যবসায়ী নেতাদের আহ্বানে কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার বাণিজ্যিক ব্যাংকগুলোর তৈরিপোশাক শিল্পসংশ্লিষ্ট এবং বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এলাকার শাখাগুলো খোলা রাখার নির্দেশনা দেয়।

বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ ব্যাপারে সহযোগিতা দিতে বাংলাদেশ ব্যাংকের এসব বিভাগও খোলা রাখার সিদ্ধান্ত হয় এরপর।

দেশে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার‌্যালয়সহ ১০টি শাখা কার‌্যালয় রয়েছে।

পুরনো খবর:

শনিবার খোলা থাকছে ব্যাংক