২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএর নতুন শাখা উত্তরায়

রাজধানীর উত্তরায় তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর নতুন শাখা খোলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2013, 02:04 PM

Updated : 23 Aug 2022, 10:18 AM

Image
.

.

রোববার সকালে সংগঠনের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন এ শাখা উদ্বোধন করেন বলে বিজিএমইএর এক বিবৃতিতেজানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়,বিজিএমইএ তার সদস্যভুক্ত প্রতিষ্ঠানসমূহকে আরো নিবিড়ভাবে সার্টিফিকেট অব অরিজিন (সিও), ইউডি, ইউপি এবং ইন্টারবন্ডসহ বিভিন্ন ধরনের সেবা প্রদানের জন্য উত্তরায় একটি শাখা অফিস খুলেছে। এতে বলা হয়, “বিজিএমইএ আশা করে, এই শাখা অফিসের মাধ্যমে সদস্যদের প্রতি বিজিএমইএ’র সকল সেবা আরো গতিশীল হবে এবং সেবাসমূহ সদস্যদের দোরগোড়ায় পৌঁছে যাবে।” নতুন শাখা অফিস (বাড়ি- ১৬/এ (৪র্থ তলা), সড়ক- ১৬, সেক্টর- ৪) থেকে প্রয়োজনীয় সেবা গ্রহণের জন্য সদস্যদেরকে অনুরোধ জানিয়েছে সংগঠনটি। উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএমইএর সহ-সভাপতি ফারুক হাসান, সাবেক সহ-সভাপতি আতিকুল ইসলাম এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামেও বিজিএমইএর একটি শাখা অফিস রয়েছে।