২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলার রেন্টাল পাওয়ার প্লান্টে  উৎপাদন বন্ধ

ভোলার গ্যাসভিত্তিক রেন্টাল পাওয়ার প্লান্টের বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে জেলার বাসিন্দারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভোলা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 11:16 AM

Updated : 25 Apr 2022, 06:20 PM

৩৪ দশমিক ৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্লান্টটি রোববার থেকে বন্ধ আছে।

জেলায় বিদ্যুতের মোট চাহিদা ২৫ মেগাওয়াট হলেও জাতীয় গ্রিড থেকে মাত্র চার মেগাওয়াট সরবরাহ করা হচ্ছে। ফলে লোডশেডিংয়ের কবলে পড়েছে জেলা সদরসহ সাতটি উপজেলা।

এতে ভোগান্তিতে পড়েছে জেলার কয়েকহাজার গ্রাহক। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চলতি এসএসসি ও সমমান পরীক্ষার্থীরা।

বিদ্যুৎ প্লান্টের সহকারী ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, সিডিউল মেইনটেন্যান্সের (নিয়ম মাফিক মেরামত) কারণে রোববার দুপুর থেকে পাওয়ার প্লান্টটি বন্ধ রাখা হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে আবার উৎপাদন যথারীতি চলবে।

এদিকে বিদ্যুৎ সমস্যার কারণে জেলার ছোটবড় অনেকগুলো কারখানার উৎপাদন বন্ধ রয়েছে।

এ বিষয়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ভোলার উপ-সহকারী প্রকৌশলী দুলাল ঘোষ বলেন, নিয়মিত ২৫ মেগাওয়াট চাহিদার জাতীয় গ্রিড থেকে মাত্র  চার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, যা চাহিদার তুলনায় খুবই কম। তাই বাধ্য হয়ে লোডশেডিং করত হচ্ছে।