২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচকে ঊর্ধ্বগতি

সপ্তাহের শেষ দিন লেনদেন শুরু হওয়ার পর প্রথম দুই ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক বেড়েছে প্রায় ১৫ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2013, 07:19 AM

Updated : 23 Aug 2022, 10:00 AM

সপ্তাহের শেষ দিন প্রথম দুই ঘণ্টার লেনদেনে সূচক ওঠানামা করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম ঘণ্টায় সূচক কমলেও পরের ঘণ্টায় তা ওপরের দিকে উঠে। বেলা সাড়ে ১২টায় ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ১৫৪ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় ১৫ পয়েন্ট বেশি।

দুই ঘণ্টায় হাতবদল হয় প্রায় ৭১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১৫৫টি শেয়ারের, কমে ৫০টির এবং অপরিবর্তিত ছিল ২৬টির দাম।

সপ্তাহের চতুর্থ দিন ডিএসই সাধারণ সূচক কমে প্রায় ৫২ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ১২০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগের এর চেয়ে কম লেনদেন হয়েছে গত বছরের ২১ জুন ১১৮ কোটি টাকা।

মঙ্গলবার বছরের প্রথম দিন ডিএসই সাধারণ সূচক কমে প্রায় ২৮ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ১৫৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

সোমবার ‘ব্যাংক হলিডে’ –এর দিন বন্ধ ছিল পুঁজিবাজারও। আর সপ্তাহের প্রথম দিন সূচকে যোগ হয়েছিল প্রায় ১৪ পয়েন্ট।

গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে দশমিক ৭৩ শতাংশ বা প্রায় ৩০ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২০৪ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ৮ দশমিক ২৩ শতাংশ কম।

এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে দুই দশমিক ১১ শতাংশ বা প্রায় ৮৬ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২২৩ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৬ শতাংশ বেশি।