২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেনের শুরুতে সূচক বেড়েছে

সপ্তাহের তৃতীয় দিন লেনদেন শুরু হওয়ার পর আধা ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক বেড়েছে প্রায় ১৪ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2013, 05:38 AM

Updated : 23 Aug 2022, 10:00 AM

বছরের প্রথম দিন ঊর্ধ্বমুখী সূচক নিয়ে লেনদেন শুরু হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম ৫ মিনিটে সূচক বাড়ে প্রায় ৩০ পয়েন্ট। এরপর সূচক খানিকটা নিচের দিকে নামে। বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ২৩৩ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় ১৪ পয়েন্ট বেশি।

আধা ঘণ্টায় হাতবদল হয় প্রায় ২০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ৮২টি শেয়ারের, কমে ৩৯টির এবং অপরিবর্তিত ছিল ২৭টির দাম।

সপ্তাহের প্রথম দিন ডিএসই সাধারণ সূচকে যোগ হয় প্রায় ১৪ পয়েন্ট।

গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে দশমিক ৭৩ শতাংশ বা প্রায় ৩০ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২০৪ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ৮ দশমিক ২৩ শতাংশ কম।


এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে দুই দশমিক ১১ শতাংশ বা প্রায় ৮৬ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২২৩ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৬ শতাংশ বেশি।