২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেনের শুরুতে সূচক বেড়েছে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2012, 06:07 AM

Updated : 24 Aug 2022, 12:40 PM

সপ্তাহের প্রথম দিন লেনদেনের প্রথম আধা ঘণ্টায় সূচক বেড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

রোববার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক বাড়তে থাকে। বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ২৩২ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় ‌২৭ পয়েন্ট বেশি।

বেলা ১১টা ৫ মিনিট পর্যন্ত হাতবদল হয় প্রায় ২৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১৩৪টি শেয়ারের, কমে ২২টির এবং অপরিবর্তিত ছিল ১৯টির দাম।

গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে দশমিক ৭৩ শতাংশ বা প্রায় ৩০ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২০৪ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ৮ দশমিক ২৩ শতাংশ কম।


এর সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে দুই দশমিক ১১ শতাংশ বা প্রায় ৮৬ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২২৩ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৬ শতাংশ বেশি।