২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট প্রণয়নে মতামত দেওয়া যাবে ওয়েবসাইটে

আগামী অর্থবছরের বাজেট প্রণয়নের আগে ওয়েবসাইটের মাধ্যমে সব শ্রেণী-পেশার মানুষের মতামত গ্রহণের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2020, 08:46 PM

Updated : 18 Aug 2022, 02:57 PM

রোববার অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জুন মাসে আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে।

“বাজেট প্রনয়নে দেশের সকল শ্রেণী পেশার মানুষের মতামতের মাধ্যমে সরকার বাজেটকে আরও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে ওয়েবসাইটের মাধ্যম মতামত গ্রহণের উদ্যোগ নিয়েছে। নতুন অর্থবছরের বাজেট প্রণয়নের আগে বিভিন্ন স্টেকহোল্ডাররা এখানে মতামত দিতে পারবেন।”

অর্থ বিভাগের ওয়েরসাইটে (http://www.mof.gov.bd) গিয়ে জাতীয় বাজেট ২০২০-২১ প্রণয়নে মতামত/পরামর্শ (Opinion/Suggestion for Budget 2020-21 Preparation) এই অপশনে ক্লিক করেই যে কেউ তার মতামত দিতে পারবেন।

দেশ বা বিদেশ থেকেও ওয়েবসাইটের মাধ্যমে বাজেট প্রনয়নের ফরম পূরণ করে বাজেট প্রণয়ন সম্পর্কে মতামত ও সুপারিশ দেওয়া যাবে। প্রাপ্ত সব মতামত ও সুপারিশ বিবেচনা করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অর্থ বিভাগের ওয়েবসাইটে (http://www.mof.gov.bd) এবাবের বাজেটের সব তথ্য ও গুরুত্বপূর্ণ দলিলও পাওয়া যাবে, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পড়তে ও ডাউনলোড করতে পারবেন।