২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইএমএফের হিসাবে প্রবৃদ্ধি হবে ৭.১%

চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি ৭ দশমিক ১ শতাংশ হারে বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2018, 01:39 PM

Updated : 19 Aug 2022, 02:43 PM

ইন্দোনেশিয়ার বালিতে মঙ্গলবার বিশ্ব ব্যাংক ও আইএমএফের বার্ষিক সাধারণ সভা চলাকালে প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের হালনাগাদ প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

এমাসের শুরুতে বিশ্ব ব্যাংকও চলতি অর্থবছরের জন্য প্রায় আইএমএফের কাছাকাছি- ৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।

তবে এই প্রক্ষেপণ এশীয় উন্নয়ন ব্যাংকের ৭ দশমিক ৫ শতাংশ ও সরকারের ৭ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির প্রাক্বলনের চেয়ে কম।

আইএমএফের হিসাবে, চলতি বছর শেষে বাংলাদেশে ভোক্তা মূল্য সূচক (মূল্যস্ফীতি) ৫ দশমিক ৮ শতাংশ ও আগামী বছর ৬ দশমিক ১ শতাংশে পৌঁছাবে।

তবে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ব্যবসায় নীতি নিয়ে উত্তেজনা ও আমদানি শুল্ক আরোপের কারণে বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ায় বৈশ্বিক প্রবৃদ্ধি বাধাগ্রসস্ত হবে বলে আইএমএফের পূর্বাভাস বলছে।

সংস্থাটির হিসাবে, ২০১৮ ও ২-১৯ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৭ শতাংশ, যা ৩ দশমিক ৯ শতাংশ হবে বলে জুলাইতে পূর্বাভাস দেওয়া হয়েছিল।