দুই প্রকল্পে দরবৃদ্ধির প্রস্তাব অনুমোদন
রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দুটি প্রকল্পে দরবৃদ্ধির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বুধবার সচিবালয়ে ক্রয় কমিটির সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ সচিবালয়
“মূল চুক্তি ছিল এক হাজার ৩০১ কোটি ২১ লাখ টাকা। এর আগে একবার দরবৃদ্ধি হয়েছিল, দ্বিতীয় দফায় ৯২ কোটি টাকা বেড়ে মোট চুক্তিমূল্য দাঁড়িয়েছে এক হাজার ৭১৪ কোটি ১০ লাখ টাকা।”
এছাড়া ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইন্দ্রপুল থেকে চক্রশালা পর্যন্ত বাঁক সরলীকরণ প্রকল্পেও দরবৃদ্ধির প্রস্তাবে সায় দিয়েছে ক্রয় কমিটি।
নাসিমা বেগম জানান, মূল চুক্তি ৬২ কোটি ৮৫ লাখ টাকার হলেও নতুন করে ১২ কোটি ৫৮ লাখ টাকা বেড়ে এখন চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৭৫ কোটি ৪৪ লাখ টাকায়।
