২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজার আগে রোববার থেকে পণ্য ‍বিক্রিতে টিসিবি

রোজা উপলক্ষে আগামী রোববার থেকে ঢাকাসহ বিভিন্ন জেলার ১৮৪টি স্থানে ভ্রাম্যমাণ বিপণন কেন্দ্রে চিনি, মশুর ডাল, সয়াবিন তেল, ছোলা ও খেজুর বিক্রি করবে রাষ্ট্রীয় বিপণন সংস্থা টিসিবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2018, 07:06 PM

Updated : 19 Aug 2022, 01:59 PM

এর মধ্যে সয়াবিন তেল ৮৫ টাকা লিটারে, চিনি (দেশি) ৫৫ টাকা, ছোলা ৭০ টাকা, মশুর ডাল (মাঝারি সাইজ) ৫৫ টাকা ও খেজুর ১২০ টাকা কেজি দরে বিক্রি করা হবে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের ৫ দিন নির্ধারিত স্থানে এসব পণ্য বিক্রি করা হবে।

Image
এভাবে ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি হবে (ফাইল ছবি)

এভাবে ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি হবে (ফাইল ছবি)

ঢাকায় ৩২টি স্থানে, চট্টগ্রামে ১০টি স্থানে, অন্যান্য বিভাগীয় শহরে ৫টি করে এবং বাকি জেলা সদরগুলোতে ২টি করে স্থানে ট্রাকে করে পণ্য বিক্রি করা হবে। এছাড়া টিসিবির নিজস্ব ১০টি খুচরা বিক্রয় কেন্দ্র ও ২ হাজার ৭৮৪ জন পরিবেশকের কাছ থেকেও ভোক্তারা পণ্য কিনতে পারবেন।

একজন ভোক্তা প্রতিদিন সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৪ কেজি মশুর ডাল, ৫ লিটার সয়াবিন তেল, ৫ কেজি ছোলা ও এক কেজি খেজুর কিনতে পারবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন প্রতি ট্রাকে বিক্রির জন্য তিনশ থেকে চারশ কেজি চিনি, মশুর ডাল, সয়াবিন তেল, ছোলা এবং ৩০ থেকে ৫০ কেজি খেজুর বরাদ্দ থাকবে।

ঢাকায় টিসিবির ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র

১. সচিবালয়ের গেইট, ২. প্রেস ক্লাব, ৩. কাপ্তান বাজার, ৪. ভিক্টোরিয়া পার্ক ৫. সাইন্সল্যাব মোড়, ৬. নিউ মার্কেট/নীলক্ষেত মোড়, ৭. শ্যামলী/কল্যাণপুর, ৮. ঝিগাতলা মোড়, ৯. খামারবাড়ি, ফার্মগেইট ১০. কলমীলতা মোড়, ১১. রজনীগন্ধা সুপার মার্কেট, কচুক্ষেত, ১২. আগারগাঁও তালতলা ও নির্বাচন কমিশন অফিস, ১৩. রাজলক্ষ্মী কমপ্লেক্স, উত্তরা, ১৪. মিরপুর-১ নং মাজার রোড, ১৫. শান্তি নগর বাজার, ১৬. মালিবাগ বাজার, ১৭. বাসাবো বাজার, ১৮. আইডিয়াল স্কুল, বনশ্রী, ১৯. বাংলাদেশ ব্যাংক চত্বর, ২০. মহাখালী কাঁচাবাজার, ২১. শেওড়াপাড়া বাজার, ২২. দৈনিক বাংলা মোড়, ২৩. শাহজাহানপুর বাজার, ২৪. ফকিরাপুল বাজার ও আইডিয়াল জোন, ২৫. মতিঝিল বক চত্বর, ২৬. খিলগাঁও তালতলা বাজার, ২৭. রামপুরা বাজার, ২৮. মিরপুর-১০ নম্বর গোল চত্বর, ২৯. আশকোনা হাজিক্যাম্প, ৩০. মোহাম্মদপুর টাউনহল কাঁচাবাজার, ৩১. দিলকুশা, ৩২. মাদারটেক নন্দীপাড়া কৃষি ব্যাংকের সামনে ও পলাশী মোড়ে।