আয়কর মেলায় প্রথমবার ‘কর কার্ড’ ও ‘স্টিকার’
রাজধানীতে অষ্টমবারের মতো সাতদিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে।
বুধবার আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্মাণাধীন ভবনের নীচতলায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এবার একযোগে আটটি বিভাগীয় শহরে সাতদিনব্যাপী, ৫৬টি উপজেলায় চারদিন, ৩৪টি উপজেলায় দুইদিন ও ৭১টি উপজেলায় (ভ্রাম্যমাণ) একদিনের আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে।
এটি এনবিআরের নতুন উদ্ভাবন বলে অনুষ্ঠানে তুলে ধরেন চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
অনুষ্ঠানে জানানো হয়, আগারগাঁওয়ে চলমান আয়কর মেলায় ৩৮টি আয়কর রিটার্ন গ্রহণ বুথ, ২২টি হেল্প ডেস্ক বুথ, বৃহৎ করদাতা ইউনিটের একটি, সঞ্চয় অধিদপ্তরের একটি, কাস্টমসের একটি, মূসকের একটি, কেন্দ্রীয় জরিপ অঞ্চলের একটি, মুক্তিযোদ্ধার একটি, সিনিয়র সিটিজেন একটি এবং প্রতিবন্ধীদের একটি বুথ বসানো হয়েছে।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “যেসব সংস্থা আমাদেরকে ঋণ দেয়, তারা দাতা হবে কেন? যারা ৪০/৫০ বছরের সুদের বিনিময়ে টাকা ঋণ দেয়, তারা সুদসহ আসল টাকা তুলে নেন। তাই তারা দাতা নন, তারা মহাজন।
“আমাদের রাষ্ট্র এখন খয়রাতের পর্যায়ে নেই। দেশের দাতা যদি কেউ হয়ে থাকে, তবে সে জনগণ।”
এতে এফবিসিসিআই সব ধরনের সহযোগিতা দেবেও বলে জানান তিনি।
“আমরা এবার নতুন একটি প্রস্তাব পেয়েছি, করদাতাদেরকে ট্যাক্স পিন দেওয়ার জন্য। আগামী বছর থেকে তাও আমরা দিতে পারব বলে আশা করছি।”
