২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে ২৭ অগাস্ট থেকে নতুন নোট পাবে গ্রাহকরা

ঈদুল আযহা উপলক্ষে পুরাতন নোট বদলে নতুন নোট দেবে কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2017, 12:47 AM

Updated : 19 Aug 2022, 05:20 PM

আগামী ২৭ অগাস্ট থেকে শুরু হয়ে ঈদের ছুটির আগের দিন পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন বাদে) বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ের কাউন্টার থেকে সাধারণ মানুষ এসব নতুন নোট সংগ্রহ করতে পারবেন বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রাজধানীর বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা থেকেও ৫ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত মূল্যমানের নতুন এসব নোট সংগ্রহ করা যাবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়- একই ব্যক্তি একবারের বেশি এ সুযোগ নিতে পারবেন না। তবে ধাতব মুদ্রা সংগ্রহের ক্ষেত্রে কোন শর্ত থাকছে না।

বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো:

ক্রমিক নং ব্যাংক ও শাখার নাম

১. ন্যাশনাল ব্যাংক, যাত্রাবাড়ী শাখা।

২. অগ্রণী ব্যাংক, এলিফ্যান্ট রোড শাখা।

৩. সোস্যাল ইসলামী ব্যাংক, বসুন্ধরা সিটি ( পান্থপথ) শাখা।

৪. ব্যাংক এশিয়া, ধানমন্ডি শাখা।

৫. ঢাকা ব্যাংক, উত্তরা শাখা।

৬.  জনতা ব্যাংক, আব্দুল গণি রোড কর্পোরেট শাখা।

৭. দি সিটি ব্যাংক, মিরপুর শাখা।

৮. শাহ্জালাল ইসলামী ব্যাংক, মালিবাগ শাখা।

৯.  মার্কেন্টাইল ব্যাংক, বনানী শাখা।

১০. সোনালী ব্যাংক, রমনা শাখা।

১১. ওয়ান ব্যাংক, বাসাবো শাখা।

১২. আইএফআইসি ব্যাংক, গুলশান শাখা।

১৩.  ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মোহাম্মদপুর শাখা।

১৪. রূপালী ব্যাংক, মহাখালী শাখাকা।