২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি বিনিয়োগ প্রস্তাব নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

প্রশ্নবিদ্ধ বিদেশি বিনিয়োগ প্রস্তাবের বিষয়ে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2016, 08:20 PM

Updated : 12 Apr 2022, 02:37 AM

সোমবার বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে এক সার্কুলারে এ নির্দেশ দেওয়া হয়।

সার্কুলারে বলা হয়, “প্রশ্নবিদ্ধ ও পরিচিত নয় এমন বিদেশি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আকষর্ণীয় অর্থায়ন প্রস্তাবের বিষয়ে সতর্ক থাকতে হবে।”

ঝুঁকিপূর্ণ এসব বিনিয়োগ প্রস্তাব সম্পর্কে সব নির্বাহীদের অবগত করার পাশাপাশি গ্রাহকদের মাঝে সচেতনতা ও সতর্কতা বৃদ্ধির পদক্ষেপ নিতেও বলেছে কেন্দ্রীয় ব্যাং ক।

দুই সপ্তাহের মধ্যে এ সম্পর্কিত অগ্রগতি জানাতে হবে।

সার্কুলার বলা হয়, কেন্দ্রীয় ব্যাংক/আর্থিক খাত তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষের লাইসেন্সধারী সুনাম ও সংগতি সম্পন্ন অর্থায়ন প্রতিষ্ঠান নয় এমন পক্ষ থেকে বাংলাদেশের উদ্যোক্তারা অনেক সময় বড় বড় অংকের আপাতঃদৃষ্টে আকর্ষণীয় বিদেশি বিনিয়োগ যোগানের প্রস্তাব পেয়ে থাকেন।

“তারা এসব প্রস্তাব নিয়ে কর্তৃপক্ষীয় সম্মতি/অনাপত্তি/অনুমোদন লাভের জন্য ব্যাংকগুলোর বা সরকারি মন্ত্রণালয়/বিভাগগুলোর দ্বারস্থ হন।

“প্রশ্নযোগ্য পরিচিতির ব্যক্তি/প্রতিষ্ঠান থেকে পাওয়া এসব তহবিল যোগান প্রস্তাব সাধারণতঃ তথ্যগতভাবে অসম্পূর্ণ, অস্বচ্ছ প্রকৃতির হয়ে থাকে, যা থেকে বিনিয়োগের জন্য প্রস্তাবিত তহবিল অপরাধ বা সন্ত্রাসমূলক তৎপরতা উৎসের না হওয়া সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না।”

প্রলোভনমূলক প্রস্তাবগুলোর মূল উদ্দেশ্য বিনিয়োগ নয় বলেও সার্কুলারে সতর্ক করা হয়।

এতে বলা হয়, “বিনিয়োগ এনে দেবার প্রতিশ্রুতিতে প্রলুব্ধ সরলমনা উদ্যোক্তাদের থেকে প্রাথমিক ব্যয়ের নামে কিছু অর্থ আদায় করা।”

বিনিয়োগ প্রস্তাবে আন্তর্জাতিকভাবে সক্রিয় কোনো ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার কথা উল্লেখ থাকলে তা যাচাই করার পর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে সার্কুলারে।

একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংতক বলেছে, বিদেশি বিনিয়োগ প্রস্তাব সন্দেহজনক মনে হলে এ বিষয়ে উপদেশ দেওয়ার মাধ্যয়মে ব্যাংরকগুলো যেন গ্রাহককে সতর্ক করে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিময় বিভাগের মহাব্যবস্থাপক এ এন এম আবুল কাশেম স্বাক্ষরিক সার্কুলারে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের উদ্দেশে বলা হয়, “এ বিষয়ে আপনাদের আঞ্চলিক ও শাখা পর্যায়ের সকল কার্যালয়ের সংশ্লিষ্ট নির্বাহীদের এবং তাদের মাধ্যমে আপনাদের উদ্যোক্তা গ্রাহক পক্ষগুলোকে যথাযথভাবে অবহিত করার অনুরোধ জানানো যাচ্ছে।”