জাকার্তা যাচ্ছেন অর্থমন্ত্রী
ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) বার্ষিক সভায় যোগ দিতে জাকার্তা যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার রাত ১১টা ৫৫মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মন্ত্রী ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বলে তার সফরসূচিতে উল্লেখ রয়েছে।
জাকার্তায় ১৭ থেকে ১৯ মে এডিবির ৪১তম বার্ষিক সভা অনুষ্ঠিত হবে।
সভা শেষ করে ১৯ রাতেই অর্থমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
