২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানীর দীঘি থেকে যুবকের লাশ উদ্ধার

মৃত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

রানীর দীঘি থেকে যুবকের লাশ উদ্ধার

লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2023, 12:15 PM

Updated : 29 Apr 2023, 12:15 PM

চট্টগ্রাম নগরীর এনায়েত বাজারের রানীর দীঘি থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় বলে জানান কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির।

আনুমানিক ৩৫ বছর বয়সী এ যুবকের পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল শুধু থ্রি কোয়ার্টার প্যান্ট।

শরীরে আঘাতের চিহ্ন বা কিছু দেখা যায়নি বলে জানান ওসি জাহিদুল কবির।

তিনি বলেন, লাশটির পরিচয় জানার চেষ্টা চলছে ও ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।