২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাহাড় ধসে মৃত্যু: ৭ সদস্যের তদন্ত কমিটি

জেলা প্রশাসনের এই কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2023, 08:25 PM

Updated : 08 Apr 2023, 12:39 AM

চট্টগ্রামের আকবর শাহ এলাকায় পাহাড় ধসে একজন নিহত ও তিনজন আহতের ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

শুক্রবার বিকালে পাহাড় ধসের ওই ঘটনার পর রাতে এ কমিটি গঠন করা হয় বলে এনডিসি তৌহিদুল ইসলাম জানান।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে প্রধান করে সাত সদস্যের এই কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সিটি করপোরেশন, সিডিএ, পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিদের রাখা হয়েছে কমিটিতে।

শুক্রবার বিকালে আকবর শাহ হাউজিংয়ের কাছে বেলতলী ঘোনায় পাহাড় কেটে দেয়াল তৈরির সময় মাটি ধসে পড়ে। তাতে একজন শ্রমিক নিহত এবং তিনজন আহত হন।

পুরনো খবর:

চট্টগ্রামে পাহাড় কাটার সময় ধস, নিহত ১