২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

কভার্ড ভ্যানকে ধাক্কা দিয়ে লাইনচ্যুত কক্সবাজার এক্সপ্রেস

এতে কেউ হতাহত হয়নি বলে পটিয়া স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আবদুস সালাম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 06:37 PM

Updated : 21 Sep 2026, 06:37 PM

চট্টগ্রামে রেল লাইনে উঠে যাওয়া মিনি কভার্ড ভ্যানকে ধাক্কা দিয়ে লাইনচ্যুত হয়েছে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেন।

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে পটিয়া উপজেলার চক্রশালা এলাকায় মংলাপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে পটিয়া স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আবদুস সালাম জানিয়েছেন।

ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হওয়ার তথ্য দিয়ে তিনি বলেন, এতে কেউ হতাহত হয়নি। সোমবার চট্টগ্রাম-কক্সবাজারগামী লোকাল ট্রেন সাপ্তাহিক বন্ধ থাকায় রেল চলাচলেও কোনো অসুবিধা হয়নি।

সহকারী স্টেশন মাস্টার আবদুস সালাম বলেন, “গেইটবিহীন রেলক্রসিংয়ে একটি মিনি কভার্ড ভ্যান উঠে গিয়েছিল। এসময় কক্সবাজার থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেন অতিক্রম করার সময় ধাক্কা দেয়।”

লাইনচ্যুত বগি উদ্ধারে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হওয়ার কথা জানিয়েছেন তিনি।