২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একুশের শ্রদ্ধা নিবেদন: চট্টগ্রামে পুলিশের পথনির্দেশ

নগর পুলিশের নির্দেশনায় কিছু সড়কে যানবাহন চলাচলে বিধিনিষেধও আরোপ করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2024, 12:32 PM

Updated : 20 Feb 2024, 12:35 PM

আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে চট্টগ্রামে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে যাওয়ার পথ নির্দেশনা ঠিক করে দিয়েছে নগর পুলিশ।

নগর পুলিশ থেকে পাঠানো নির্দেশনায় কিছু সড়কে যানবাহন চলাচলে বিধিনিষেধও আরোপ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার রাত ১০টা থেকে তিন পুল থেকে আমতল হয়ে নিউ মার্কেট এবং সিনেমা প্যালেস হয়ে রাইফেল ক্লাব পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

তবে তিন পুল থেকে প্রাথমিক শিক্ষা অফিস সড়কে একমুখী যান চলাচল করবে।

পুরনো খবর:

চট্টগ্রামে এবারও অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

আগের দুই বছরের মত এবারও চট্টগ্রাম মিউনিসিপাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জানাবে চট্টগ্রামের সকল স্তরের মানুষ।

নগর পুলিশের নির্দেশনায় বলা হয়েছে, শ্রদ্ধা জানাতে আসা সকল গুরুত্বপূর্ণ এবং সরকারি কর্মকর্তারা আমতল থেকে পায়ে হেঁটে শহীদ মিনারে যাবেন। তাদের বহনকারী গাড়ি নিউ মার্কেট ও তিনপুল এলাকাকে ড্রপিং জোন হিসেবে ব্যবহার করবে। শ্রদ্ধা নিবেদন শেষে পুনরায় সেখান থেকে প্রত্যাবর্তন করবেন তারা।

তাছাড়া অনুষ্ঠানকেন্দ্রিক গাড়ি রাইফেল ক্লাব পর্কিং এরিয়া, থিয়েটার ইনস্টিটিউট থেকে সিনেমা প্যালেসগামী সড়কে, তিনপুল থেকে এনায়েত বাজার সড়কে (জুবলি রোড) এবং স্টেশন রোড, নিউ মার্কেট ও কোতোয়ালি সড়কে সুবিধামত রাখা যাবে।