২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রামে গ্রেপ্তার ওই ব্যক্তিকে পাঠানো হয়েছে কারাগারে।

মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

গ্রেপ্তার আজিম ভূঁইয়া।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2023, 02:26 PM

Updated : 27 May 2023, 02:26 PM

চট্টগ্রামে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নগরীর খুলশী থানার সেগুন বাগান এলাকা থেকে শুক্রবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম আজিম ভূঁইয়া (৩৭)। পেশায় রাজমিস্ত্রি আজিম ৫ বছর বয়সী এক ছেলে এবং ১৩ বছর বয়সী এক মেয়ে সন্তানের জনক।

খুলশী থানার ওসি সন্তোষ চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আজিমের স্ত্রী মানুষের বাসায় কাজ করেন। স্ত্রী বাসায় না থাকার সুযোগে বিভিন্ন সময়ে আজিম তার ১৩ বছর বয়সী মেয়েটিকে ধর্ষণ করতেন বলে অভিযোগ আছে।

ওসির ভাষ্য, গত বৃহস্পতিবার রাতে আজিম তার মেয়ের ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার করে। এসময় তার মা প্রতিবেশীদের ডেকে আজিমকে আটকে রাখে। পরে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং আজিমকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার আজিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।