২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি: চট্টগ্রামে ইংরেজি প্রথমপত্রের পরীক্ষায় অনুপস্থিত প্রায় ২ হাজার

অসদুপায় অবলম্বনের দায়ে এই শিক্ষা বোর্ডে তিনজনকে বহিষ্কার করা হয়েছে।

এসএসসি: চট্টগ্রামে ইংরেজি প্রথমপত্রের পরীক্ষায় অনুপস্থিত প্রায় ২ হাজার

ফাইল ছবি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2023, 07:56 PM

Updated : 03 May 2023, 07:56 PM

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় ১ হাজার ৯২৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন; অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে তিনজন পরীক্ষার্থীকে। 

বুধবার শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবারের এসএসসি পরীক্ষায় ইংরেজি প্রথমপত্রে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৯ হাজার ৫৮৯ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪৭ হাজার ৬৬৪ জন। 

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইংরেজি প্রথমপত্রের পরীক্ষায় চট্টগ্রাম জেলায় সর্বোচ্চ ১ হাজার ২৭০ জন অনুপস্থিত ছিল। অন্য জেলার মধ্যে কক্সবাজারে ৩৩৬ জন, রাঙামাটিতে ৯০ জন, খাগড়াছড়িতে ১৩৭ জন ও বান্দরবানে ৯২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

বুধবার বহিষ্কার হওয়া তিন পরীক্ষার্থী কক্সবাজার জেলার। জেলার বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, মেহেরনেসা উচ্চ বিদ্যালয় ও পেকুয়া জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্র থেকে এই তিনজনকে বহিষ্কার করা হয়। 

গত রোববার শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। দেশ ও দেশের বাইরে ৩ হাজার ৮১৮ কেন্দ্রে একযোগে শুরু হওয়া এ পরীক্ষা এবার অংশ নিচ্ছে ১১টি শিক্ষাবোর্ডের ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী। 

২০২৩ সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।