চট্টগ্রামে ডেঙ্গুতে আরও ২ মৃত্যু
দুজনই পটিয়ার বাসিন্দা।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে একদিনে দুইজনের মৃত্যু হয়েছে। তাতে চলতি মাসে এ জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৯ জনে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ৪৫ বছর বয়সী আবদুল মান্নান এবং বেসরকারি পার্কভিউ হাসপাতালে ৩০ বছর বয়সী মোহাম্মদ আলমগীর মারা যান। দুইজনই চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৪ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালগুলোতে ৩৮জন এবং বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন ৩৬ জন।
এ বছর চট্টগ্রামে ১৩৭৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ১০২১ জন সুস্থ হয়ে দেশে ফেরেন। হাসপাতালে ভর্তি আছেন ৩৫৬ জন ডেঙ্গু রোগী।
