২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়িতে নিজের খামারে খামারির লাশ

ইউসুফকে কারা কেন খুন করল, সে বিষয়ে পরিবারের সদস্যরা কোনো ধারণা দিতে পারেননি।

ফটিকছড়িতে নিজের খামারে খামারির লাশ

লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2022, 01:47 PM

Updated : 11 Sep 2022, 01:47 PM

চট্টগ্রামের ফটিকছাড়িতে এক মাছ ও পোল্ট্রি ফার্ম থেকে খামারির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

৪০ বছর বয়সী মো. ইউসুফের বাড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের হাছনাবাদ আজলাপাড়া এলাকা। বাড়ির কাছে তার খামার থেকে রোববার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

ভূজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইউসুফ খামারে যাবেন বলে শনিবার রাত ১১টার দিকে বাড়ি থেকে বের হন। কিন্তু রাতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে বাড়ির লোকজন।

“সকালে ফার্মেই ইউসুফের লাশ পাওয়া যায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তার শরীরে ধারালো অস্ত্রসহ বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।”

ইউসুফকে কারা কেন খুন করল, সে বিষয়ে পরিবারের সদস্যরা পুলিশকে কোনো ধারণা দিতে পারেননি।

তার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।