২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বজ্রপাতে একই খামারের ৭ গরুর মৃত্যু

কোরবানির ঈদে বিক্রির জন্য গরুগুলো ওই খামারে লালন পালন করা হচ্ছিল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2023, 11:21 PM

Updated : 01 Apr 2023, 11:21 PM

চট্টগ্রামের ফটিকছড়িতে বজ্রপাতে একটি খামারের সাতটি গরুর মৃত্যু হয়েছে।

শনিবার ভোরে উপজেলার কাঞ্চনগর ইউনিয়নের কালাপানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে তা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে দেখতে বলা হয়েছে।

চেয়ারম্যানকেও ক্ষতিগ্রস্তদের তালিকা করতে বলেছেন তিনি।

স্থানীয়রা জানান, কোরবানির ঈদে বিক্রির জন্য গরুগুলো ওই খামারে লালন পালন করা হচ্ছিল। ভোরে বজ্রপাতসহ বৃষ্টি হয় ওই এলাকায়। খামারিরা বৃষ্টির পর খামারে গিয়ে গরুগুলো মৃত অবস্থায় দেখতে পান।