২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

পুলিশ বলছে, কুমিল্লা থেকে চট্টগ্রামগামী বাসটি অতিরিক্ত গতিতে চলছিল।

সীতাকুণ্ডে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2024, 08:20 PM

Updated : 09 Apr 2024, 08:20 PM

 ঈদযাত্রার সড়কে চট্টগ্রামের সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে এক বাসের চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার চৌধুরীঘাটা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- বাস চালুক নুরের নবী শিমুল (২৪) ও বাস যাত্রী গৌতম নাথ (৫০)।

হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার পরিদর্শক খোকন চন্দ্র ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘গ্রাম বাংলা’ নামে বাসটি দ্রুত গতিতে এসে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা খায়। এতে চালক ও এক যাত্রী মারা যান।

এ ঘটনায় আরও অন্তত ছয় যাত্রী আহত হয়েছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, “কুমিল্লা থেকে চট্টগ্রামগামী বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ট্রাকের পেছনে ধাক্কা খায়।”