২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নগরীতে ৪৮ হাইড্রোলিক হর্ন জব্দ

পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২০টি যানবাহনকে জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম নগরীতে ৪৮ হাইড্রোলিক হর্ন জব্দ

অভিযানে জব্দ করা এস হাইড্রোলিক হর্ন ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2022, 09:24 PM

Updated : 29 Dec 2022, 09:23 PM

চট্টগ্রাম নগরীতে অভিযানে নেমে ৪৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করে তা ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার নগরীতে শব্দ দূষণরোধে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২০টি যানবাহনকে ৪৪ হাজার টাকা জরিমানাও করা হয়।

অধিদপ্তরের চট্টগ্রাম নগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শব্দ দূষণরোধে সিটি গেট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

“এসময় হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় এবং শব্দ দূষণ করায় ২০টি যানবাহনকে জরিমানা করা হয়। পাশাপাশি ৪৮টি হর্ন ধ্বংস করা হয়েছে।”

এ ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান এ কর্মকর্তা।