২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনাকে কটূক্তি, বাঁশখালীতে যুবক গ্রেপ্তার

তার বিরুদ্ধে মামলা হয়েছে, পাঠানো হয়েছে কারাগারে।

শেখ হাসিনাকে কটূক্তি, বাঁশখালীতে যুবক গ্রেপ্তার

বাঁশাখালীতে গ্রেপ্তার আরিফ উদ্দিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2023, 09:49 PM

Updated : 03 Jul 2023, 09:49 PM

চট্টগ্রামের বাঁশখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে কটূক্তি এবং তা ভিডিওতে ধারণ করানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো. আরিফ উদ্দিন (২৬) উপজেলার শেখেরখীল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে। আরিফ জামায়াত ইসলামীর সমর্থক বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় বাঁশখালী উপজেলার সরল ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রশিদ আদালতে একটি মামলা করেছেন সোমবার। তার আগে রোববার রাতে আরিফকে গ্রেপ্তার করা হয়।

বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে কটূক্তি করে একটি ভিডিও ধারণের বিষয়টি আমরা জানতে পারি। এরপর রাতে অভিযান চালিয়ে আরিফ উদ্দিনকে আটক করা হয়। সে জামায়াত সমর্থক।”

আরিফের বিরুদ্ধে আওয়ামী লীগের সরল ইউনিয়নের সদস্য আব্দুর রশিদ বাদী হয়ে আদালতে মানহানির মামলা করেন।

সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আরিফকে সোমবার আদালতে পাঠান হয় জানিয়ে ওসি বলেন, “সেখান থেকে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”