জনসভায় যাওয়ার পথে অসুস্থ হয়ে চন্দনাইশের আওয়ামী লীগ নেতার মৃত্যু
পলোগ্রাউন্ডে আওয়ামী লীগের এই জনসভা হয়।
চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন চন্দনাইশের এক আওয়ামী লীগ নেতা।
রোববার দুপুরে জনসভাস্থল নগরীর পলোগ্রাউন্ড মাঠে যাওয়ার পথে সদরঘাট এলাকায় ‘হিট স্ট্রোকে’ অসুস্থ হয়ে পড়েন চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়ন থেকে আসা জহিরুল ইসলাম বাচা (৪৭)।
বাচা হাসিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি জনসভায় অংশ নিতে সদরঘাট এলাকায় জমায়েতে অংশ নিয়ে পলোগ্রাউন্ড মাঠে আসছিলেন। বেলা ১২টার দিকে ‘হিট স্ট্রোকে’ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।”
