২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যা: পলাতক স্বামীকে ১৪ বছর পর গ্রেপ্তার

র‌্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৯ সালে ২৬ মে মামুনের স্ত্রী কলি আক্তারের মৃত্যু হয়। স্ত্রী ডায়রিয়ায় মারা গেছেন বলে ওই সময় শ্বশুড়বাড়িতে জানিয়ে তড়িঘরি লাশ দাফন করেন মামুন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2023, 06:14 PM

Updated : 21 Jul 2023, 06:14 PM

স্ত্রী হত্যায় গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে ১৪ বছর আত্মগোপনে থাকা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

মামুনুর রশিদ ওরফে মামুন ভূইয়া (৫০) নামের ওই ব্যক্তিকে নগরীর ব্রিজঘাট এলাকা থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। তার বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কৈখাইন এলাকায়। 

র‌্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৯ সালে ২৬ মে মামুনের স্ত্রী কলি আক্তারের মৃত্যু হয়। স্ত্রী ডায়রিয়ায় মারা গেছেন বলে ওই সময় শ্বশুড়বাড়িতে জানিয়ে তড়িঘরি লাশ দাফন করেন মামুন। 

পরে কলির বাড়ির লোকজন জানতে পারেন যৌতুকের জন্য নির্যাতন করে মামুন ও তার পরিবারের সদস্যরা কলিকে ‘খুন’ করেছেন। এ ঘটনায় মামুনকে প্রধান আসামি করে তার পরিবারের আট সদস্যের বিরুদ্ধে মামলা করেন কলি আক্তারের মা। 

এ মামলায় পরোয়ানা নিয়ে আত্মগোপনে চলে যান মামুন। 

র‌্যাব জানায়, মামুনের স্ত্রী কলি আক্তার বাড়ি বড়গুনার তালতলী উপজেলায়। ২০০২ সালে তিনি চট্টগ্রামে এসে পোশাক কারখানায় চাকরি নেন। সে সময় মামুনের সাথে প্রেম হয় এবং ২০০৫ সালে তারা বিয়ে করেন।