২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধ: চট্টগ্রামে মহাসড়কে বিজিবির টহল

সীতাকুণ্ড ও মীরসরাইয়ে বিজিবির আটটি দল টহল দিচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2023, 01:04 AM

Updated : 31 Oct 2023, 01:04 AM

বিএনপি-জামায়াতের অবরোধের আগে চট্টগ্রামে মহাসড়কে টহল শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। 

সোমবার রাত ৯টা থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড ও মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তাদের টহল শুরু হয়। 

চট্টগ্রাম ৮ বিজিবি'র পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাসড়কের নিরাপত্তায় বিজিবি টহল শুরু করেছে।  

“দুই উপজেলায় মোট চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আটটি দলে ভাগ হয়ে তারা টহল কার্যক্রম চালাচ্ছে।" 

গত শনিবার ঢাকায় সরকার পতনের এক দফা দাবিতে মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। সমাবেশ চলাকালে নয়াপল্টনের আশেপাশে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে যায় দলটির নেতাকর্মীরা।  সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়। আহত হয় অনেকে। 

এরপর বিএনপি রোববার হরতালের ডাক দেয়। পরবর্তীতে মঙ্গলবার থেকে ৭২ ঘন্টার অবরোধের ডাক দেয় দলটি। পরে একই দাবিতে জামায়াত ইসলামও অবরোধের ডাক দেয়। 

অবরোধের আগের দিন সোমবার রাতে নগরীর দামপাড়া এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।