২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মেডিকেলে দুই কয়েদির মৃত্যু

তারা দুজনই মাদক মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2022, 08:49 PM

Updated : 19 Dec 2022, 08:49 PM

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই কয়েদির মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে ও রোববার বিকালে তাদের মৃত্যু হয় বলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ জানায়।

মৃত দুই কয়েদি হলেন- মোহাম্মদ আলী (৬২) ও আব্দুর শুক্কুর (৭২)। তারা দুজন মাদক মামলায় দুই বছর ও ছয় মাসের সাজাপ্রাপ্ত ছিলেন ।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোহাম্মদ আলী চান্দগাঁও থানার মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আগেও চারবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

রোববার বিকালে অসুস্থ বোধ করায় তাকে কারা হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

ময়নাতদন্ত শেষে মোহাম্মদ আলীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ডেপুটি জেলার মনির।

এদিকে রোববার বিকালে শুক্কুরও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ডেপুটি জেলার মনির বলেন, শুক্কুর মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত ছিলেন। শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রোববার তার মৃত্যু হয়।