১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এইচএসসি: পুনর্মূল্যায়নে চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেলেন ৭৯ জন

আবেদন করেছিলেন ২১ হাজার ১৭৯ জন শিক্ষার্থী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2023, 08:33 PM

Updated : 26 Dec 2023, 08:33 PM

চলতি বছরের এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের পর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল বদলেছে ৮৮৭ জনের। তাদের মধ্যে এমন ১৫২ জন আছেন, যাদের ফল আগে অকৃতকার্য এসেছিল।

পরীক্ষা নিয়ন্ত্রক এ এম এম মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বছর উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করেছিলেন ২১ হাজার ১৭৯ জন শিক্ষার্থী।

যাদের ফল পরিবর্তন হয়েছে, তাদের মধ্যে ৭৯ জনের গ্রেড পরিবর্তন হয়ে ফল জিপিএ-৫ এসেছে।

গত ২৬ নভেম্বর সারাদেশে এক যোগে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়। এর মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৭৪ দশমিক ৪৫ শতাংশ, যা গতবারের তুলনায় প্রায় ৬ শতাংশ পয়েন্ট কম। 

পরীক্ষার ফল নিয়ে আপত্তি থাকলে শিক্ষার্থীরা তাদের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারেন। গত ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত এ আবেদনের সময় ছিল। এসময়ে মধ্যে শিক্ষার্থীরা নির্ধারিত ফি জমা দিয়ে টেলিটক মোবাইলে এসএমএস’র মাধ্যমে ওই আবেদন করেছিল।